এভারকেয়ার হাসপাতালে চাকরি, যারা আবেদন করতে পারবেন
এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি হাসপাতালটি রেসিডেন্ট মেডিকেল অফিসার- মেডিকেল অনকোলজি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে এভারকেয়ার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা
পদের নাম: রেসিডেন্ট মেডিকেল অফিসার
বিভাগ: মেডিকেল অনকোলজি
পদসংখ্যা: ০১টি
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অন্যান্য যোগ্যতা: হাসপাতালে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৬
