বিজ্ঞাপন

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ

রূপায়ন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিল্ডিং ডিজাইন সেলস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: বিল্ডিং ডিজাইন সেলস
পদসংখ্যা: ০৫টি 

শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি/ মার্কেটিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: ভবন নকশা ধারণা ও ক্লায়েন্ট মিটিং পরিচালনায় দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর) 
বেতন: ৫০ থেকে ৬০ হাজার টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল ২০২৬