টঙ্গী ও নারায়ণগঞ্জ ফ্যাক্টরিতে চাকরি দিচ্ছে এসকেএফ ফার্মা
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে এসকেএফ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ওয়্যারহাউস
পদসংখ্যা: নির্ধারিত নয়
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি/ স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল/ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী), নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬
