দেশের শীর্ষস্থানীয় সুপারশপ মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারশপটির শোরুম বিভাগ ক্যাশিয়ার/সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান
বিভাগ: শোরুম
লোকবল নিয়োগ: ১৭ জন
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি
অন্যান্য যোগ্যতা: ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: সুপার শপে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা (বাড্ডা, খিলক্ষেত, কুড়িল, নর্দ্দা, নতুনবাজার, ভাটার)
বেতন: ৯,০০০-১০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা, লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেনটিভ, প্রতি বছর ইনক্রিমেন্ট, সাপ্তাহিক ১দিন ছুটি।
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৬
