স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড শিক্ষার্থীদের ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে। গত ২৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে স্যামসাংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড
পদের নাম: এইচআর ইন্টার্ন
পদসংখ্যা: নির্ধারিত নয়
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: দৈনন্দিন মানবসম্পদ পরিচালন কার্যক্রমে সহায়তা ও প্রতিবেদন প্রস্তুতে ভালো ধারণা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২১ বছর
কর্মস্থল: ঢাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৬
