বিজ্ঞাপন

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিজিবি, নেবে সিপাহী
বিজিবি নিয়োগ ২০২৬ সার্কুলার

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিজিবি, নেবে সিপাহী

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ এপ্রিল পর্যন্ত। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এক নজরে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৭ মার্চ ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
আসন সংখ্যা সীমিত
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৪ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ
০২ এপ্রিল ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ব্যাচ: ১০৫তম ব্যাচ
পদের নাম: সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।
বয়স: ১৯-৭-২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০-০৭-২০০৩ থেকে ১৯-০৭-২০০৮-এর মধ্যে হতে হবে)।

শারীরিক যোগ্যতা
পুরুষ:  উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

আবেদনকৃত জেলা : সকল জেলা
দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬