ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (এপিআই প্ল্যান্ট) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী সাত এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: প্রোডাকশন (এপিআই প্ল্যান্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: রসায়নে এমএসসি
অন্যান্য যোগ্যতা: এপিআইয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর
কর্মস্থল: মুন্সীগঞ্জ
বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে।
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট কোম্পানির নিয়ম অনুযায়ী।
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ এপ্রিল ২০২৬
