আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নববর্ষ ভাতাসহ (বৈশাখী) প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে আশা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আশা
পদের নাম: সিস্টেম ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০১টি
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ভার্চুয়ালাইজেশন এবং ডেটা সেন্টার অপারেশনে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী)।
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৬
