প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে প্রমি এগ্রো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
লোকবল নিয়োগ: ২০ জন
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইনভেন্টরি পরিচালনা, পাইকারদের কাছে সময়মতো পণ্য ডেলিভারি এবং খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিতরণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশন।
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬
