‘হেড অব কমার্শিয়াল’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রযুক্তিপ্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
পদের নাম: হেড অব কমার্শিয়াল
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞাপন
- ব্যবসায় প্রশাসন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- এছাড়া কমার্শিয়াল, সাপ্লাই চেইন, ইমপোর্ট–এক্সপোর্ট বা কাস্টমস ও বন্ড বিষয়ে প্রশিক্ষণ বা সনদ থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা ও যোগ্যতা
- প্রার্থীদের ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং (এফএমসিজি) বা গ্রুপ অব কোম্পানিজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কমপক্ষে ৩২ বছর।
- এলসি, কাস্টমস, বন্ডেড ওয়্যারহাউস, ভ্যাট ও ট্যাক্স বিষয়ে ভালো ধারণা থাকতে হবে।
- যোগাযোগ, সমন্বয় ও দর-কষাকষিতে দক্ষতা, এমএস অফিস ও ইআরপি সফটওয়্যারে পারদর্শিতা এবং কমার্শিয়াল কার্যক্রমে পূর্ণ দায়িত্ব নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
বিজ্ঞাপন
দায়িত্ব ও করণীয়
- নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের সকল বাণিজ্যিক কার্যক্রমের সার্বিক দায়িত্ব নিতে হবে।
- আমদানি, রপ্তানি ও স্থানীয় কমার্শিয়াল অপারেশন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, এলসি খোলা, সংশোধন, নেগোশিয়েশন ও নিষ্পত্তির কাজ পরিচালনা করতে হবে।
- এছাড়া বাণিজ্যিক ও শিপিং ডকুমেন্ট প্রস্তুত ও যাচাই, কাস্টমস ক্লিয়ারেন্স, বন্ডেড ওয়্যারহাউস, ভ্যাট-ট্যাক্স ও সংশ্লিষ্ট আইন মেনে চলা নিশ্চিত করতে হবে।
- ব্যাংক, সিএন্ডএফ এজেন্ট, শিপিং লাইন, সরবরাহকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখা, শিপমেন্ট শিডিউল ও ডেলিভারি মনিটরিংয়ের দায়িত্বও থাকবে।
- পাশাপাশি বাণিজ্যিক খরচ ও ঝুঁকি বিশ্লেষণ, রিপোর্ট প্রস্তুত, টিম নেতৃত্ব দেওয়া এবং ব্যবস্থাপনার কৌশলগত পরিকল্পনায় সহায়তা করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
- এছাড়া মোবাইল বিল, লাভের অংশীদারিত্ব, বছরে দুটি উৎসব বোনাস, আধুনিক কর্মপরিবেশ, দ্রুত ক্যারিয়ার উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ এবং ইনোভেশনভিত্তিক কর্মসংস্কৃতি থাকবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিটোপিয়া গ্রুপের নিজস্ব ওয়েবসাইটে (https://career.betopiagroup.com/candidate/jobs/61) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
