ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠানটি সিনিয়র মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস বা সমতুল্য ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: হাসপাতালে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
শর্ত: প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।
কর্মস্থল: ঢাকা (কেরানীগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬
