ব্র্যাক ব্যাংক পিএলসি শিক্ষার্থীদের ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে। গত ০৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ইন্টার্শিপ প্রোগ্রাম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে প্রাথমিক দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বিজ্ঞাপন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৬
