প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)
লোকবল নিয়োগ: ৫০ জন
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিক্রয় কর্মীদের পর্যবেক্ষণ, তত্ত্বাবধান এবং প্রশিক্ষণ প্রদানে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: টি/এ, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বিমা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মাসিক বিক্রয় কমিশন। বিক্রয় ইনসেনটিভ (প্রোগ্রাম অনুযায়ী) এবং আরো অন্যান্য সুবিধাসমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী।
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৬
