সিনোভিয়া ফার্মা পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওষুধ খাতের কোম্পানিটি সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত সনদসহ (ফটোকপি) সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানের নাম: সিনোভিয়া ফার্মা পিএলসি
পদের নাম: সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ)।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বিজ্ঞাপন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস ও এলএফএ, আকর্ষণীয় মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ স্কিম, নিজ এবং পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং গ্রুপ জীবন বিমা।
সরাসরি সাক্ষাৎকার: ১৫,১৬, ১৯,২০,২১,২২ এপ্রিল ২০২৬ বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
