বিটোপিয়া গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে তিনটি গুরুত্বপূর্ণ পদে বড় নিয়োগের ঘোষণা দিয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লায়েন্ট কমিউনিকেশন এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট–এই তিন ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি নির্দিষ্ট কিছু পদে মেধাবী ফ্রেশারদেরও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতিযোগিতামূলক বেতন, পারফরম্যান্স বোনাস, প্রফিট শেয়ারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
পদের নাম: ওয়ার্ডপ্রেস ডেভেলপার
প্রতিষ্ঠান: সফটভেন্স এজেন্সি ওমেগা
পদসংখ্যা: ১০ জন
বেতন: ২০,৫০০ থেকে ৪৫,০০০ টাকা
চাকরির ধরন: পূর্ণকালীন
দায়িত্ব ও কাজ: নির্বাচিত প্রার্থীকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি, কাস্টমাইজ ও উন্নয়ন করতে হবে। এলিমেন্টর, থিম ও প্লাগইন ডেভেলপমেন্টে দক্ষ হতে হবে।
ফিগমা, পিএসডি বা এইচটিএমএল ডিজাইনকে কার্যকর ওয়েবসাইটে রূপান্তর, ওয়েবসাইটের গতি ও কার্যক্ষমতা বাড়ানো, বাগ ফিক্সিং এবং রেসপনসিভ ডিজাইন নিশ্চিত করা দায়িত্বের অংশ।
অভিজ্ঞতা ও যোগ্যতা: ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ডপ্রেসের থিম ও প্লাগইন ডেভেলপমেন্ট, উকমার্স, এডভান্স কাস্টম ফিল্ড এবং প্রোগ্রামিং এপিআই ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল ও সিএসএসে দক্ষতা থাকা আবশ্যক।
বিজ্ঞাপন
আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল ২০২৬।
পদের নাম: ফরেন ক্লায়েন্ট কমিউনিকেশন
প্রতিষ্ঠান: সফটভেন্স এজেন্সি ডেল্টা
পদসংখ্যা: ১০ জন
বেতন: ২০,৫০০ থেকে ২৫,০০০ টাকা
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: পূর্ণকালীন
দায়িত্ব ও কাজ: বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, তাদের চাহিদা বোঝা এবং অভ্যন্তরীণ টিমের সঙ্গে সমন্বয় করে সেবা নিশ্চিত করা এই পদের মূল দায়িত্ব।
ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি, তাদের সমস্যা সমাধান এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সাপোর্ট দেওয়ার কাজও করতে হবে।
বিজ্ঞাপন
যোগ্যতা: ইংরেজিতে যোগাযোগ দক্ষ হতে হবে। ডিজিটাল সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নতুন স্নাতকরাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬।
পদের নাম: ফ্লাটার ডেভেলপার
প্রতিষ্ঠান: এসএম টেকনোলজি আইটি লিমিটেড
পদসংখ্যা: ৫ জন
চাকরির ধরন: পূর্ণকালীন
দায়িত্ব ও কাজ: ফ্লাটার ও ডার্ট ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে হবে। এপিআই সংযোগ, ইউজার ইন্টারফেস তৈরি, অ্যাপের গতি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বাগ ফিক্সিংয়ের কাজ করতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: ফ্লাটার ডেভেলপমেন্টে ৬ মাস থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টেট ম্যানেজমেন্ট, ফায়ারবেজ, গিট এবং মোবাইল অ্যাপ আর্কিটেকচার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। শক্তিশালী প্রকল্প থাকলে নতুনরাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ১০ এপ্রিল ২০২৬।
বেতন ও অন্যান্য সুবিধা: সব পদেই প্রতিযোগিতামূলক বেতন, প্রফিট শেয়ার, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, দ্রুত ক্যারিয়ার উন্নয়ন এবং আধুনিক অফিস পরিবেশ থাকবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিটোপিয়া গ্রুপের নিজস্ব ওয়েবসাইটে (https://career.betopiagroup.com/candidate/jobs) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে বিটোপিয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলো।
