বিজ্ঞাপন

শুক্র-শনিবার ছুটিসহ আকিজ গ্রুপে চাকরি, পাবেন বিমা ও প্রভিডেন্ট ফান্ড

শুক্র-শনিবার ছুটিসহ আকিজ গ্রুপে চাকরি, পাবেন বিমা ও প্রভিডেন্ট ফান্ড

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৩ এপ্রিল ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৩ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ
৩০ এপ্রিল ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার
বিভাগ: অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অন্যান্য যোগ্যতা: কিচেন হুড এবং গিজার পণ্য সম্পর্কে ভালোু জ্ঞান
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, গ্র্যাচুইটি, বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬