আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশন (গ্যাজেট) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার
বিভাগ: অপারেশন (গ্যাজেট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স/মেকানিক্যাল/আইপিই/সিএসইতে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট, অটোক্যাড এবং ইআরপি সিস্টেমে (এসএপি/ওরাকল) পারদর্শী।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মেডিকেল ইন্স্যুরেন্স এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬
