বিজ্ঞাপন

জেলা পর্যায়ে চাকরি দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

জেলা পর্যায়ে চাকরি দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেলা/অঞ্চল ভিত্তিক উন্নয়ন কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৬ এপ্রিল ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৬ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ
২০ মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
পদের নাম: জেলা/অঞ্চল ভিত্তিক উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা:  ন্যূনতম স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: জীবন বীমা খাতে বিপণনে অভিজ্ঞ ও দক্ষ। সংগঠন গঠনে দক্ষতা ও নেতৃত্বদানের যোগ্যতা থাকতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা এবং সংগঠন পরিচালনার সক্ষমতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

দায়িত্বসমূহ:

  • দক্ষ বিক্রয় সংগঠন (টিম) গঠন ও পরিচালনা করা
  • জীবন বীমা পণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা
  • নতুন গ্রাহক সংগ্রহ এবং বিদ্যমান গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা
  • নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা
  • বাজার পরিস্থিতি বিশ্লেষণ ও নিয়মিত রিপোর্ট প্রদান করা

কর্মস্থল:  ঢাকা, নরসিংদী, বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, লালমনিরহাট, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, রংপুর, চাঁদপুর ও কক্সবাজার অঞ্চল।
বেতন: আকর্ষণীয় বেতন/ভাতা
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬