আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আর্কিটেক্ট (ডেপুটি ম্যানেজার/ম্যানেজার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: আর্কিটেক্ট (ডেপুটি ম্যানেজার/ম্যানেজার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/বিএসসি
অন্যান্য যোগ্যতা: আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প নকশায় অভিজ্ঞতা। স্থানীয় নির্মাণ বিধি ও প্রবিধান সম্পর্কে গভীর জ্ঞান। অটোক্যাড, থ্রিডি ম্যাক্স, স্কেচআপ এবং অন্যান্য স্থাপত্য সফটওয়্যারে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: প্রতিযোগিতামূলক বেতন এবং সুযোগ-সুবিধা প্যাকেজ।
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ মে ২০২৬
