ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার
বিভাগ: কার্ডস আসিকুইজিশন (কার্ডস সেলস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি, সদ্য স্নাতকদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন খরচের প্রতিপূরণ, ছুটির সুবিধা এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০২ মে ২০২৬
