সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এমএমএস প্রকল্প বিভাগ সিনিয়র অ্যান্ড্রয়েড ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি
পদের নাম: সিনিয়র অ্যান্ড্রয়েড ডেভেলপার
বিভাগ: এমএমএস প্রকল্প
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: সিএসই/সিএস/আইটি/আইসিই-তে বিএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আইটি সক্ষম পরিষেবায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২৬
