বিজ্ঞাপন

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত  হাসপাতালটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১০ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১০ মে ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১০ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৫ মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: স্বাস্থ্যসেবা স্টার্টআপ, হাসপাতালে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৭০,০০০ -৭৫, ০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক ছুটি নগদায়ন, অসুস্থতাজনিত ছুটি নগদায়ন, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম, জীবন বিমা এবং হাসপাতালের নীতিমাল অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৬