আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংকটি ডাটা এন্ট্রি অপারেটর পদে ৩০০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
লোকবল নিয়োগ: ৩০০ জন (স্থায়ী)
যোগ্যতা:
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার ব্যবহার সংক্রান্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা কম্পিউটার ব্যবহারের ওপর ‘ব্যবহারিক পরীক্ষা’ দেবেন। ব্যবহারিক পরীক্ষায় সফল হওয়ার পর চূড়ান্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬
