গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সাহায্য সংস্থাটি এমআইএস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র
পদের নাম: এমআইএস অফিসার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডাটাবেস পরিচালনায় দক্ষতা; ডেটা এন্ট্রি তদারকি ও রিপোর্টিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ (এক) বছরের কার্যকর অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে)।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
প্রধান দায়িত্বসমূহ
- প্রজেক্টের অগ্রগতি মূল্যায়নের জন্য মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক বিস্তারিত রিপোর্ট তৈরি করা।
- প্রজেক্টের সফট ওয়্যারটি যেন নিরবিচ্ছিন্নভাবে সচল থাকে তা নিশ্চিত করা।
- সফট ওয়্যার ডাটাবেস নিয়মিত ব্যাকআপ গ্রহণ এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা।
- ডাটা এন্ট্রি অপারেটরদের কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা এবং নির্ভুল তথ্য ইনপুট নিশ্চিত করা।
- গার্মেন্টস ফ্যাক্টরির ফোকাল পারসনদের সাথে তথ্যের আদান-প্রদান এবং সফটওয়্যার সংক্রান্ত কারিগরি সহায়তা দেওয়া।
- চাহিদা অনুযায়ী প্রজেক্ট বিষয়ক যেকোন তথ্য সম্পর্কে তাৎক্ষণিক রিপোর্ট প্রদান করা।
কর্মস্থল: সাভার জিকে, ঢাকা
বেতন: ২০,০০০-২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: আনুতোষিক ভাতা এবং প্রযোজ্য অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬
