আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: পাওয়ারপয়েন্ট, ক্যানভা এবং অনুরূপ টুল ব্যবহার করে প্রশিক্ষণের বিষয়বস্তু, প্রেজেন্টেশন এবং শিক্ষণ সহায়ক উপকরণ তৈরিতে দক্ষতা।
অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৩ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালাউন্স, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ জুন ২০২৬
