গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সাহায্য সংস্থাটি সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র
পদের নাম: সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: অতিরিক্ত আইটি, ডাটা অ্যানালিটিক্স বা ERP সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
বেতন: ৩৫,০০০-৪০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬
