বিজ্ঞাপন

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ২০ জন

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ২০ জন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটর বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০১ জুন ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
২০ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০১ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ
১০ জুন ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সার্ভিস এক্সপার্ট 
বিভাগ: রেফ্রিজারেটর
লোকবল নিয়োগ: ২০ জন 

কাজ ও দায়িত্ব 

  • রেফ্রিজারেটরের ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ সম্পাদন করা।
  • সমস্যা চিহ্নিত করা এবং গ্রাহকদের সঠিক সমাধান প্রদান করা।
  • বৈদ্যুতিক এবং যান্ত্রিক ত্রুটি নির্ণয় করা।
  • সিস্টেম পরিষ্কার, সমন্বয় ও মেরামত করা এবং ওয়ারেন্টি পরিষেবা প্রদান করা।
  • জরুরি মেরামত দ্রুত এবং দক্ষতার সাথে সম্পন্ন করা।
  • সমস্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের দৈনিক লগ এবং রেকর্ড রাখা।
  • পরিষেবার মান, কাজের নির্দেশাবলী এবং গ্রাহকদের প্রয়োজনীয়তা মেনে চলা।
  • স্টোর থেকে খুচরা যন্ত্রাংশের লেনদেন বজায় রাখা।
  • সেকশন বা ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কাজ সম্পাদন করা।

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৬