লাইভ শপিং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরুষদের লাইফস্টাইল ব্র্যান্ডটি হেড অব রিটেল অপারেশন্স ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: লাইভ শপিং
পদের নাম: হেড অব রিটেল অপারেশন্স ম্যানেজার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: রিটেইল অপারেশনস, ব্র্যান্ডিং, মার্কেটিং এক্সিকিউশন, ইনভেন্টরি কন্ট্রোল এবং সেলস ডেভেলপমেন্ট বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ৬০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ছয় মাস পর পর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ জুলাই ২০২৬
