মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন (চট্টগ্রাম রিজিওন) বিভাগ রিজিওনাল হেড পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৪ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: রিজিওনাল হেড
বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন (চট্টগ্রাম রিজিওন)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক বিধি সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২-১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬
