আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আরএফএল টায়ার অ্যান্ড টিউব বিজনেস বিভাগ ফ্যাক্টরি হেড পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ফ্যাক্টরি হেড
বিভাগ: আরএফএল টায়ার অ্যান্ড টিউব বিজনেস
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি/বিএসসি
অন্যান্য যোগ্যতা: টায়ার, টিউব, রাবার বা সংশ্লিষ্ট উৎপাদন কার্যক্রমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: হবিগঞ্জ
বেতন: বাজার-প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস. অর্জিত ছুটি নগদায়ন, আবাসন সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড়সহ ক্রেডিটে কেনাকাটার সুবিধা, চিকিৎসা সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬
