আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রাইম অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্ধারিত তারিখে নির্দিষ্ট ভেন্যুতে অগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: প্রাইম অফিসার
লোকবল নিয়োগ: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
- চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।
- পাইকারী আউটলেট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ, কোম্পানী প্রদত্ত টার্গেট পূরণ।
- বিক্রেতা ও পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন, কোম্পানী প্রদত্ত অর্পিত দায়িত্ব পালন।
- মোটরসাইকেল চালোনায় পারদর্শী হতে হবে।
দায়- দায়িত্ব
- পাইকারি আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।
- কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।
- বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ জুন ২০২৬
