ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ইসলামী ব্যাংকিং ডিভিশন (এসভিপি-এসইভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব ইসলামী ব্যাংকিং ডিভিশন (এসভিপি - এসইভিপি)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইসলামী ব্যাংকিং কার্যক্রম, ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং নীতি প্রণয়নে ভালো ধারণা। শরিয়াহ-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, বিনিয়োগ পদ্ধতি এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয় বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬
