আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিজিএম (মেইনটেনেন্স) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস লিমিটেড
পদের নাম: ডিজিএম (মেইনটেনেন্স)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রিন্টিং ও প্যাকেজিং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে বাস্তব দক্ষতা।
অভিজ্ঞতা: ১৫ থেকে ১৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রযোজ্য নয়
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬
