বিজ্ঞাপন

এসএসসি পাসে আকিজ গ্রুপের কারখানায় চাকরি, আছে ওভারটাইম ভাতা

এসএসসি পাসে আকিজ গ্রুপের কারখানায় চাকরি, আছে ওভারটাইম ভাতা

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অপারেটর (লেবেলিং/র‍্যাপিং/ব্লো মোল্ডিং ও ফিলার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৪ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৪ জুন ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৪ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ
২২ জুন ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: অপারেটর (লেবেলিং/র‍্যাপিং/ব্লো মোল্ডিং ও ফিলার)
বিভাগ: প্রোডাকশন
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ভোকেশনাল/বিজ্ঞান) অথবা ট্রেড কোর্স পাস। 
অন্যান্য যোগ্যতা: প্রাসঙ্গিক যেকোনো মেশিন (লেবেলিং, র‍্যাপিং, ব্লো মোল্ডিং বা ফিলার) পরিচালনায় দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায় 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৬