ওয়েব ডেভেলপার (ফ্রন্টএন্ড) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। আধুনিক JavaScript Framework বিশেষ করে React.js ও Next.js-এ ২-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী বিভিন্ন উদ্ভাবনী ও গতিশীল প্রকল্পে উচ্চমানের, রেসপন্সিভ এবং পারফরম্যান্স-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত।
এক নজরে ঢাকা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম
ঢাকা পোস্ট
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৬ জুন ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
১ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৬ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ
২০ জুন ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
যোগ্যতা ও অভিজ্ঞতা-
- ওয়েব ডেভেলপার (ফ্রন্টএন্ড) হিসেবে ২-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
- React.js এবং Next.js-এ শক্তিশালী দক্ষতা।
- JavaScript (ES6+), HTML5 এবং CSS3 সম্পর্কে গভীর জ্ঞান।
- Redux বা Zustand-এর মতো স্টেট ম্যানেজমেন্ট টুল ব্যবহারের অভিজ্ঞতা।
- Next.js-এ SSR (Server-Side Rendering) এবং SSG (Static Site Generation) সম্পর্কে ধারণা।
- Docker সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
- Web Accessibility ও Cross-browser Compatibility সম্পর্কে ভালো ধারণা।
- Git এবং আধুনিক Version Control Workflow ব্যবহারে দক্ষতা।
- পরিচ্ছন্ন, কার্যকর ও ডকুমেন্টেড কোড লেখার সক্ষমতা।
- ভালো যোগাযোগ দক্ষতা এবং টিমে কাজ করার মানসিকতা।
দায়িত্বসমূহ-
- ডিজাইনার, ডেভেলপার এবং প্রজেক্ট ম্যানেজারদের সঙ্গে সমন্বয় করে ব্যবহারবান্ধব ইন্টারেক্টিভ ওয়েব ইন্টারফেস তৈরি করা।
- React.js ও Next.js ব্যবহার করে পুনঃব্যবহারযোগ্য, মডুলার ও স্কেলেবল UI কম্পোনেন্ট ডেভেলপ করা।
- সকল ডিভাইসে নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে রেসপন্সিভ ডিজাইন বাস্তবায়ন করা।
- ওয়েব অ্যাপ্লিকেশনের গতি, পারফরম্যান্স ও স্কেলেবিলিটি অপ্টিমাইজ করা।
- RESTful API ও অন্যান্য থার্ড-পার্টি সার্ভিস ইন্টিগ্রেশন করা।
- বিদ্যমান ফ্রন্টএন্ড কোডবেস রক্ষণাবেক্ষণ, ডিবাগিং ও সমস্যা সমাধান করা।
- Agile প্রক্রিয়ার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা।
- নতুন প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকা এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রস্তাব করা।
- কোড রিভিউতে অংশগ্রহণ এবং ক্লিন কোডিং স্ট্যান্ডার্ড নিশ্চিত করা।
বেতন
- আলোচনা সাপেক্ষ।
- প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।
সুযোগ-সুবিধা
- সম্পূর্ণ ভর্তুকিযুক্ত (Full Subsidized) দুপুরের খাবারের সুবিধা।
- কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক বেতন পর্যালোচনা।
- বছরে ২টি উৎসব বোনাস।
- শেখার উপযোগী ও বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ।
- সাপ্তাহিক ছুটি: শুক্রবার।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২
আবেদন প্রক্রিয়া
- আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।
- ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬
