বিজ্ঞাপন

অভিজ্ঞতা ছাড়াই ওষুধ কোম্পানিতে চাকরির সুযোগ

অভিজ্ঞতা ছাড়াই ওষুধ কোম্পানিতে চাকরির সুযোগ

সিনোভিয়া ফার্মা পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত সনদসহ (ফটোকপি) সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: সিনোভিয়া ফার্মা পিএলসি
পদের নাম: সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ)
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস ও এলএফএ, আকর্ষণীয় মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ স্কিম, কর্মচারী ও পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬