বিজ্ঞাপন

চাকরি দেবে দৈনিক আজকের পত্রিকা, আবেদন করুন অনলাইনে

চাকরি দেবে দৈনিক আজকের পত্রিকা, আবেদন করুন অনলাইনে

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটি জুনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দৈনিক আজকের পত্রিকা
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট
পদসংখ্যা: অনির্ধারিত

কাজের ধরন: কোম্পানির ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা। ইপেপার প্রকাশের জন্য প্রস্তুত করা। সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস।

অভিজ্ঞতা: প্রার্থীকে অনলাইন সংবাদপত্র/সংবাদ পোর্টাল, পত্রিকা/ম্যাগাজিনে ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে ধারণা ও সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

দক্ষতা

  • প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
  • ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের প্রাথমিক ধারণা থাকতে হবে।
  • সংবাদ পরিবেশন সম্পর্কে ও সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে।

কর্মস্থল: বনশ্রী, ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন: আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখ করে [email protected] এই মেইলে সিভি পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: ২৩ জুন, ২০২৬