অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহ-সম্পাদক পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ঢাকা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ঢাকা পোস্ট
পদের নাম: সহ-সম্পাদক
পদসংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অনুবাদে দক্ষতা, সংবাদ লেখা ও ডেস্ক রিপোর্টিং এবং ফটোশপ ব্যবহারে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: সহ-সম্পাদক পদে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রয়োজন নেই
কর্মস্থল: বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২
বেতন: অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে।
অন্যান্য সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে
আবেদন প্রক্রিয়া
- আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।
- ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬
