নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২টি পদে চার জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আবেদন পত্র সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: নওগাঁ বিশ্ববিদ্যালয়
পদসংখ্যা: ০২টি
লোকবল নিয়োগ: ০৪ জন
পদের নাম: সহযোগী অধ্যাপক
ক) আইন বিভাগ স্থায়ী পদ-০১টি
খ) হিসাববিজ্ঞান বিভাগ স্থায়ী পদ-০১টি
বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
পদের নাম: সহকারী অধ্যাপক
ক) আইন বিভাগ স্থায়ী পদ-০১টি
খ) হিসাববিজ্ঞান বিভাগ স্থায়ী পদ-০১টি
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: আগ্রহী প্রার্থীগণকে সংশ্লিষ্ট পদের জন্য ৮ (আট) সেট আবেদন পত্র আগামী ০৫ জুলাই ২০২৬ এর মধ্যে (অফিস চলাকালীন সময়ে) রেজিস্ট্রার, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীদের নিজ ঠিকানা সম্বলিত ১১ টাকার ডাক টিকিটসহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
