বিজ্ঞাপন

চাকরি দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন নেওয়া শুরু

চাকরি দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন নেওয়া শুরু

আইন ও সালিশ কেন্দ্র (আসক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি আইনি সহায়তা এবং মানবাধিকার সংস্থাটি প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬৪,৪৪০ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আইন ও সালিশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
 আইন ও সালিশ কেন্দ্র (আসক)
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৭ জুন ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৭ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ
০৭ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আইন ও সালিশ কেন্দ্র (আসক)
পদের নাম: প্রজেক্ট কোঅর্ডিনেটর
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: জেন্ডার স্টাডিজ, সমাজকর্ম, আইন, শিক্ষা বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকারযোগ্য)।
অন্যান্য যোগ্যতা: প্রকল্প সমন্বয়ের কাজে দক্ষতা। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা। প্রতিবেদন প্রণয়ন ও ডেটা বিশ্লেষণে দক্ষতা। কম্পিউটার চালনায় দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট অফিস টুলস (যেমন—এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্ট) ব্যবহারে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ বয়স ৫০ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৬৪,৪৪০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬