মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেড সার্ভিসেস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেড সার্ভিসেস
বিভাগ: ব্রাঞ্চ লেভেল (ইও –এফএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা এবং কোর ব্যাংকিং সিস্টেম ও সংশ্লিষ্ট বিজনেস ইন্টেলিজেন্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর, নতুন বা অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৬
