স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স (প্লান্ট) বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স (প্লান্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্সে এমবিএ
অন্যান্য যোগ্যতা: ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বাজেট প্রণয়ন, কস্টিং, আর্থিক বিশ্লেষণ বা কর্পোরেট ফাইন্যান্সে দক্ষতা। এমএস এক্সেল এবং আর্থিক প্রতিবেদন তৈরির টুলস ব্যবহারে উচ্চ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর
কর্মস্থল: পাবনা
বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ জুলাই ২০২৬
