আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কমপ্লায়েন্স বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: কমপ্লায়েন্স
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ/বিএসসি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের ও রাতের খাবার সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, উজ্জ্বল ক্যারিয়ারের সুযোগ, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৬
