প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি সিনিয়র রিস্ক ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: সিনিয়র রিস্ক ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ (ভিপি টু ইভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৪৫ থেকে ৫২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৯ জুলাই ২০২৬
