বিজ্ঞাপন

৩০ জন ক্যাশিয়ার ও সেলসম্যান নিয়োগ দেবে মীনা বাজার

৩০ জন ক্যাশিয়ার ও সেলসম্যান নিয়োগ দেবে মীনা বাজার

মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারশপটি ক্যাশিয়ার/সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান, শোরুম 
লোকবল নিয়োগ: ৩০ জন

 

দায়িত্ব ও কাজ 

  • সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজার এর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা
  • আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করা।
  • গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোওম সেবা প্রদান করা।
  • গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।
  • পণ্যদ্রব্য সাজানো এবং প্রদর্শন করা।
  • নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং করতে হবে।
  • কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা।
  • গ্রাহকদের অফার ও প্রমোশন সর্ম্পকে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা
  • পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করা
  • ওয়্যারহাউস ও সাপ্লায়ারের থেকে পণ্যদ্রব্য গ্রহণে সহায়তা (আনলোডিং) ও নির্দিষ্ট স্থানে রাখা এবং সেলভ এ সাজানো।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: শোরুমে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা, লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেনটিভ, বছরে ২টি ঈদ বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, উত্তম কর্ম পরিবেশ, সাপ্তাহিক ১দিন ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬