আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রাইম অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: প্রাইম অফিসার
লোকবল নিয়োগ: ৬০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
দায়-দায়িত্ব
- পাইকারি আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।
- কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।
- বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও টেরিটোরি সেলস অফিসার পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৬
