আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কল সেন্টার এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৫ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিক্রয় কমিশন, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
লোকবল নিয়োগ: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা স্নাতক ডিগ্রি সম্পন্ন।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কল সেন্টারে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়), তবে নারীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: নাটোর (নাটোর সদর), রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: বিক্রয় কমিশন, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ আগস্ট ২০২৬
