বিজ্ঞাপন

কারখানায় চাকরি দেবে হোন্ডা, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড

কারখানায় চাকরি দেবে হোন্ডা, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে হোন্ডা প্রাইভেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৭ জুলাই ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
২ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৭ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৯ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: প্রোডাকশন
পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা আবশ্যক। ইআরপি (ERP) সিস্টেম ব্যবহারের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর 

কর্মস্থল: মুন্সীগঞ্জ (গজারিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি)—যার আওতায় স্বামী/স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের মতো নির্ভরশীলরাও অন্তর্ভুক্ত—এবং মাতৃত্বকালীন বিমা, ছুটি নগদীকরণ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৬