আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: এ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
দায়-দায়িত্ব_
- ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন।
- প্রতিটি রিটেইল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণ।
- ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন।
- দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়মানুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ আগস্ট ২০২৬
