মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের স্বনামধন্য সুপারশপটির আউটলেট কার্যক্রম বিভাগ চিফ ক্যাশিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: চিফ ক্যাশিয়ার
বিভাগ: আউটলেট কার্যক্রম
লোকবল নিয়োগ: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে মেজরসহ বিবিএ বা এমবিএ।
অন্যান্য যোগ্যতা: নগদ অর্থ ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ কার্যক্রমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৬
